শিক্ষার মাধ্যমেই কেবল একটি এলাকার জীবন যাত্রার মান ও পরিবেশের উন্নয়ন করা সম্ভব। সে লক্ষ্যে আজ থেকে প্রায় ৫৭ বছর আগে এই পশ্চাৎপদ জনগোষ্ঠির মধ্যে অবহেলিত সকল ছেলে ও মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে ১৯৬৮ সালের ১ জানুয়ারী ২০৯ শতক জমির উপর মাত্র ২২ জন ছাত্র- ছাত্রী নিয়ে যে স্কুলের সূচনা করেছিলেন তা আজ বিশাল বিদ্যাপীঠে পরিণত হয়েছে। মান্দা উপজেলা সদরে অবস্থিত নূরুল্লাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, সাধারণ ১৬৯ জন এর অধিক ছাত্র ছাত্রী নিয়মিত লেখাপড়া করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে কলেজ পযর্ন্ত সাধারণ শাখায় ২০ জন শিক্ষক-কর্মচারীর নিরলস প্রচেষ্টায় পূর্ন্যেদ্দ্যমে পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সরকারের অনেক গুরত্বপূর্ণ পদে কর্মরত আছে। [ আরও পড়ুন ]