‎‎ পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন 

মঙ্গলবার ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নূরুল্লাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ

Nurullahbad High School and Technical College

উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ

EIIN NO: 123206, School Code: 2734

প্রতিষ্ঠানের তথ্য

প্রতিষ্ঠানের তথ্য

শিক্ষার মাধ্যমেই কেবল একটি এলাকার জীবন যাত্রার মান ও পরিবেশের উন্নয়ন করা সম্ভব। সে লক্ষ্যে আজ থেকে প্রায় ৫৭ বছর আগে এই পশ্চাৎপদ জনগোষ্ঠির মধ্যে অবহেলিত সকল ছেলে ও মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে ১৯৬৮ সালের ১ জানুয়ারী ২০৯ শতক জমির উপর মাত্র ২২ জন ছাত্র- ছাত্রী নিয়ে যে স্কুলের সূচনা করেছিলেন তা আজ বিশাল বিদ্যাপীঠে পরিণত হয়েছে। মান্দা উপজেলা সদরে অবস্থিত নূরুল্লাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, সাধারণ  ১৬৯ জন এর অধিক ছাত্র ছাত্রী নিয়মিত লেখাপড়া করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পযর্ন্ত সাধারণ শাখায় ২০ জন শিক্ষক-কর্মচারীর নিরলস প্রচেষ্টায় পূর্ন্যেদ্দ্যমে পরিচালিত হয়ে আসছে।এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সরকারের অনেক গুরত্বপূর্ণ পদে কর্মরত আছে। প্রতি বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করছে আমাদের শিক্ষার্থীরা।উল্লেখ্য যে, এ বছর প্রতিষ্ঠানটি সরকারীভাবে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সার্টিফিকেটপ্রাপ্ত হয়েছে। আধুনিক বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ গুরত্ব দিয়ে সমৃদ্ধ পাঠাগার ও বিজ্ঞানের ল্যাব এবং কম্পিউটার ল্যাব সংযোজন করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অধিকার করে রয়েছে। ছেলে- মেয়েদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই সচেতন অভিভাবকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বিদ্যালয়ের সর্বশেষ এডহক কমিটি অনুমোদনের তারিখ : ২০-০২-২০২৫
কমিটির তথ্য দেখুন: এডহক কমিটি অনুমোদন ৬৪(১) ধারা মোতাবেক

বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতি নবায়ন তারিখ : ০১-০১-২০২৪
স্বীকৃতির তথ্য দেখুন: মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি নবায়ন ২০২৪

শাখা খোলার অনুমতিপত্র : বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতিপত্র।